অন্য এক দুনিয়ার অনুভূতি মেলে ধরলেন আলিয়া

অন্য এক দুনিয়ার অনুভূতি মেলে ধরলেন আলিয়া

নিজের অনুভূতি ব্যক্ত জানাতে গিয়ে এই বলিউড অভিনেত্রী বলেন, ‘এই প্রথম আমি কোনো প্রকল্পের ট্রেলার মুক্তির অনুষ্ঠানে হাজির হয়েছি, যেখানে আমি অভিনয় করিনি। আর আমার পেটের মধ্যে যেন অনেক প্রজাপতি উড়ে বেড়াচ্ছে। বিশ্বাস করুন, অদ্ভুত এক অনুভূতি হচ্ছে।’ আলিয়া জানান, রিচি মেহেতার এই সিরিজ গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর বানানো। এই তারকাকন্যার ভাষ্য, ‘এ সিরিজের কাহিনি আমাকে অত্যন্ত প্রভাবিত করেছে। আর এমন এক সিরিজের সঙ্গে যুক্ত হতে পেরে আমি গর্ববোধ করছি। আমি যখন জানলাম যে এই সিরিজ নির্মাণ করা হচ্ছে হাতির ওপর নির্মম অত্যাচার আর তাদের হত্যাকাণ্ড নিয়ে, আমি তখন সত্যিই অবাক হয়ে গিয়েছিলাম। আশা করব যে এই সিরিজের মাধ্যমে মানুষ আসল সত্যিটা জানতে পারবেন। এর কাহিনি সত্যিই হৃদয়বিদারক। আমাকে যা শিহরিত করেছে!’

Scroll to Top