অন্তর্বর্তী সরকারকে ৫ বার টিকার স্বল্পতার কথা জানিয়েছিল ইউনিসেফ | চ্যানেল আই অনলাইন

অন্তর্বর্তী সরকারকে ৫ বার টিকার স্বল্পতার কথা জানিয়েছিল ইউনিসেফ | চ্যানেল আই অনলাইন

অন্তর্বর্তী সরকারের সময় স্বাস্থ্য মন্ত্রণালয়কে অন্তত ৫ বার চিঠি দিয়ে টিকার স্বল্পতার কথা জানিয়েছিলো ইউনিসেফ। এছাড়া অন্তত ১০টি মিটিংয়ে সরকারি কর্মকর্তাদের একই তথ্য জানানো হয়েছিলো। দুপুরে রাজধানীতে ইউনিসেফ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ’সব জানান ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স। অন্তর্বর্তী সরকার ক্রয়প্রক্রিয়ায় পরিবর্তন আনায় সময়মতো দেশে টিকা আসেনি উল্লেখ করে ইউনিসেফ প্রতিনিধি বলেন, হামের প্রভাব ও টিকা ক্রয় নিয়ে প্রয়োজনে সরকারের তদন্ত প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউনিসেফ।

Scroll to Top