অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যত কর্মকাণ্ড পরিচালনা করব: শেখ হাসিনা

অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যত কর্মকাণ্ড পরিচালনা করব: শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বাবা-মা, ভাই, আত্মীয়স্বজন সকলকে হারিয়ে আমি রাজনীতিতে এসেছি শুধু আমার বাবা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত কাজ শেষ করে এ দেশের মানুষের মুখে হাসি ফোটাতে। এ কাজ করতে গিয়ে আমাকে মৃত্যুর মুখোমুখি হতে হয়েছে বারবার। কিন্তু বাবার কথা ভেবে, আপনাদের কথা ভেবে আমি পিছপা হইনি। যত দিন আল্লাহ বাঁচিয়ে রাখেন, সুস্থ রাখেন, তত দিন যা কর্তব্য হিসেবে আমি গ্রহণ করেছি, সেখান থেকে সরে আসব না। আপনাদের সেবক হিসেবে কাজ করার মধ্য দিয়েই আমি আমার বাবার স্বপ্ন পূরণ করতে চাই।’

আওয়ামী লীগ সভাপতি নিজ তাঁর শাসনামলে উন্নয়ন কর্মকাণ্ডের বিস্তৃত বর্ণনা তুলে ধরেন। তবে তিনি বলেন, ‘আন্তরিকতা ও নিষ্ঠা থাকা সত্ত্বেও সরকার পরিচালনা করতে গিয়ে সব সময়ই যে আমরা শতভাগ সফল হয়েছি, এমন দাবি করব না। তবে, বাংলাদেশ আওয়ামী লীগ কথামালার রাজনীতিতে বিশ্বাসী নয়। আমরা যা বলি, তা বাস্তবায়ন করি। ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন তার প্রমাণ।’

Scroll to Top