‘অচেনা’ অ্যান্টওয়ার্পের কাছে বার্সেলোনার এমন হার

‘অচেনা’ অ্যান্টওয়ার্পের কাছে বার্সেলোনার এমন হার

বার্সেলোনার গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার বিষয়টি হতে পারত এ খবরের শিরোনাম। কিন্তু অ্যান্টওয়ার্পের কাছে বার্সার অবিশ্বাস্য এক হারে অনেকটা আড়ালেই পড়ে গেছে সেটি। সব ছাপিয়ে অচেনা এক বেলজিয়ান ক্লাবের জয়ই এখন আলোচনার কেন্দ্রে। তাও সাদামাটা কোনো জয় নয়। রীতিমতো রোমাঞ্চ ছড়িয়ে ম্যাচটা জিতেছে অ্যান্টওয়ার্প।

ম্যাচের ২ মিনিটের মাথায় এগিয়ে যাওয়া অ্যান্টওয়ার্প লিড হারায় ৩৫ মিনিটে। ৫৬ মিনিটে অবশ্য ফের এগিয়ে যায় অ্যান্টওয়ার্প। নির্ধারিত সময়েও এগিয়ে ছিল তারা। কিন্তু যোগ করা সময়ের এক মিনিটে ম্যাচে সমতায় ফেরে বার্সা। কিন্তু পরের মিনিটে গোল করে ৩-২ গোলে জয়ের আনন্দে মাতে অ্যান্টওয়ার্প।

Scroll to Top